January 22, 2026

  • Home
  • All
  • বাংলাদেশে স্বচ্ছ ও ন্যায্য সরকারি চাকরি নিয়োগে সহায়তা করবে সুইজারল্যান্ড
Image

বাংলাদেশে স্বচ্ছ ও ন্যায্য সরকারি চাকরি নিয়োগে সহায়তা করবে সুইজারল্যান্ড

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (বিপিএসসি) আধুনিকায়ন ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করছে সুইজারল্যান্ড। এ লক্ষ্যে সুইস দূতাবাসের ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (সিপস)’ প্রকল্পের আওতায় বিপিএসসি সম্প্রতি ন্যায্য, দ্রুত ও স্বচ্ছ সরকারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক উচ্চপর্যায়ের অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়মতো বিসিএস পরীক্ষা গ্রহণ ও জনবিশ্বাস বাড়াতে বিপিএসসিকে আরও বেশি স্বায়ত্তশাসন প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুইস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও হেড অব কোঅপারেশন মি. দীপক এলমার বলেন,
“বাংলাদেশে এমন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পেরে সুইজারল্যান্ড গর্বিত, যা জনবিশ্বাস তৈরি করে ও মেধার মর্যাদা রক্ষা করে।”

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সুইজারল্যান্ডের সহায়তায় পরিচালিত সিপস প্রকল্পের মাধ্যমে বিপিএসসিতে ডিজিটাল টুলস চালু, নিয়োগ প্রক্রিয়ার আধুনিকায়ন এবং স্বচ্ছতা ও মেধার ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশে ভবিষ্যৎমুখী ও অন্তর্ভুক্তিমূলক সরকারি কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top