March 7, 2026

  • Home
  • All
  • বাংলাদেশে হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ
Image

বাংলাদেশে হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ

বিশ্ববিখ্যাত চীনভিত্তিক তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি উন্নতমানের নিটেড টেক্সটাইল, ডাইং প্রসেসিং এবং গার্মেন্টস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিশাল বিনিয়োগের মধ্যে ১০০ মিলিয়ন ডলার অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল ও ডাইং খাতে এবং ৫০ মিলিয়ন ডলার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে গার্মেন্টস শিল্পে ব্যয় করা হবে।

এই লক্ষ্যে আজ বুধবার (৯ এপ্রিল, ২০২৫) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) এর এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোং. লিমিটেড এর চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ পক্ষ থেকে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top