April 20, 2026

  • Home
  • All
  • ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
Image

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বুধবার (৯ এপ্রিল, ২০২৫) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এ অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সামিটের উদ্বোধন করেন।

এসময় সেশনে যুক্ত হয়ে তিনি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

এছাড়া বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন।

পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো হলো- উদ্ভাবনী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ফেব্রিক লাগবে, টেকসই ক্যাটাগরিতে ওয়ালটন, বিদেশি বিনিয়োগে বিকাশ ও স্থানীয় বিনিয়োগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়।

Related Posts

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) সকালে…

Apr 19, 2026
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…

Apr 19, 2026
উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya…

Apr 18, 2026
Scroll to Top