March 29, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত
Image

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) ইস্তাম্বুলে চলমান আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম)-এর দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক (মন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর বুরহানউত্তীন দুরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক উপস্থিত ছিলেন।

সমঝোতা চুক্তির আওতায় ভবিষ্যতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) তুরস্কের সমমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও কৌশল এবং কারিগরি ও পেশাদারিত্বের মানোন্নয়নে একযোগে কাজ করবে।

এর আগে তথ্যমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে তথ্যমন্ত্রী তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আনাদোলু নিউজ এজেন্সি’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে দুই দেশের প্রধান সংবাদ সংস্থাগুলোর মধ্যে সংবাদ আদান-প্রদান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা চুক্তির ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়।

উল্লেখ্য, তথ্যমন্ত্রী তুরস্ক সরকারের আমন্ত্রণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণ শেষে আগামী ৩০ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Related Posts

পর্যটন ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপাল আলোচনা অনুষ্ঠিত

পর্যটন ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপাল আলোচনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা)-এর সাথে রবিবার (২৯ মার্চ, ২০২৬) মন্ত্রণালয়ে…

Mar 29, 2026
“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সন্ধ্যায় নেপালি সেনাবাহিনীর ২৬৩তম রেইজিং ডে যথাযোগ্য…

Mar 28, 2026
তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী…

Mar 28, 2026
Scroll to Top