March 14, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস-চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের নেপালস্থ রাষ্ট্রদূতের বৈঠক
Image

বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস-চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের নেপালস্থ রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশের নেপালস্থ রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বুধবার (২ জুলাই ২০২৫) নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. শিবরাজ অধিকারীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, পর্যটনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। রাষ্ট্রদূত শফিকুর রহমান পিপল-টু-পিপল (P2P) এবং বিজনেস-টু-বিজনেস (B2B) যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন।

দু’পক্ষই স্বল্পোন্নত দেশের (LDC) উত্তরণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (SME) খাত এবং পর্যটন খাতে যৌথ কর্মসূচি গ্রহণ ও নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানে সম্মত হন। পাশাপাশি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই বৈঠক বাংলাদেশ ও নেপালের মধ্যে চলমান উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও গভীরতর ও ফলপ্রসূ করার প্রতি দুই দেশের সদিচ্ছারই বহিঃপ্রকাশ।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top