February 7, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
Image

বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

ঔষধ, সার্জিক্যাল পণ্য ও যন্ত্রাংশসহ ইলেক্ট্রনিকস পণ্য এবং শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে বিপুল বাণিজ্য সম্ভাবনা দেখছেন বাংলাদেশ এবং পাকিস্তানের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ বাণিজ্য উদ্যোগ বড় সুফল বয়ে আনতে পারে বলে আশাবাদি উভয় পক্ষ।

৩ জুলাই, ২০২৫ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর মতিঝিলে স্থানীয় ব্যবসায়ী এবং ঢাকায় সফররত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এক নেটওয়ার্কিং সভায় এসব কথা উঠে আছে। উক্ত সভার আয়োজন করে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।

সভায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বৈচিত্রকরণের গুরুত্ব তুলে ধরে এফবিসিসিআই এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান বলেন, মোটর ও ইলেক্ট্রনিকস সামগ্রী এবং শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাত উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এছাড়া ঔষধ, সার্জিক্যাল পণ্য ও যন্ত্রাংশ, টেক্সটাইলস প্রভৃতি খাতের সম্ভাবনাকেও কাজে লাগানোর সুযোগ রয়েছে।

দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে এফবিসিসিআই এবং দি ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) যৌথভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ বলেন, ব্যবসা-বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কারে দু’দেশের উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং কর্মসূচি চলমান থাকবে বলে আমি আশাবাদি।

এ সময় ঔষধ, সার্জিক্যাল পণ্য ও যন্ত্রাংশসহ টেক্সটাইল, ইলেক্ট্রনিকস পণ্য এবং শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে বাণিজ্য সম্প্রসারণসহ যৌথ উদ্যোগের আগ্রহ ব্যক্ত করেন উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিগণ।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, এফবিসিসিআই এর মহাসচিব মোঃ আলমগীর, এফবিসিসিআই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অন্যান্যরা।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top