April 21, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতের পারস্পরিক বিকাশে ফ্লাইট ভাড়া হ্রাস এবং ভিসা প্রক্রিয়া আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ট্যুর অপারেটররা
Image

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতের পারস্পরিক বিকাশে ফ্লাইট ভাড়া হ্রাস এবং ভিসা প্রক্রিয়া আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ট্যুর অপারেটররা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদার এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে একটি বিশেষ ‘মিডিয়া নেটওয়ার্কিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে Le Méridien Dhaka-এর ‘কুয়াকাটা’ হলে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে Sri Lanka Tourism Promotion Bureau। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার Dharmapala Weerakkody এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SLTPB-এর চেয়ারম্যান Buddhika Hewawasam ও Tour Operators Association of Bangladesh-এর সভাপতি Mohammad Rafuzzaman। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ-শ্রীলঙ্কার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি পর্যটন খাতে বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার Dharmapala Weerakkody বলেন, দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে, যা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তিনি গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, মিডিয়া ইতিবাচক প্রচারের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখতে পারে।

SLTPB চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াওয়াসাম জানান, শ্রীলঙ্কা বর্তমানে বিশ্বের অন্যতম নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। তিনি বলেন, গত বছর প্রায় ৬০ হাজার বাংলাদেশি পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন এবং চলতি বছরেও এই সংখ্যা দ্রুত বাড়ছে। বাংলাদেশ ইতোমধ্যে শ্রীলঙ্কার শীর্ষ ১০ পর্যটক উৎস দেশের মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে এটি আরও উপরের দিকে উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় শুধু কলম্বো, ক্যান্ডি বা বেনটোটাই নয়—বরং পাহাড়ি অঞ্চল, সমুদ্র সৈকত, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম ও ডেস্টিনেশন ওয়েডিংসহ নানা ধরনের পর্যটন সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে SriLankan Airlines-এর আঞ্চলিক ব্যবস্থাপক Fawzan Fareid বলেন, ঢাকা-কলম্বো রুটে বর্তমানে নিয়মিত ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, বড় গ্রুপ, কর্পোরেট ট্যুর ও ডেস্টিনেশন ওয়েডিং আয়োজনের জন্য শ্রীলঙ্কা পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে দেশটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক হওয়ায় সব ধরনের পর্যটকের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়।

অন্যদিকে, TOAB সভাপতি মোঃ রাফিউজ্জামান বিমান ভাড়া ও ভিসা প্রক্রিয়া নিয়ে কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, ফ্লাইটের সংখ্যা সন্তোষজনক হলেও টিকিটের উচ্চ মূল্য অনেক ক্ষেত্রে পর্যটকদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া ভিসা প্রক্রিয়া আরও সহজ করা গেলে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে তিনি মত দেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন TOAB-এর সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়, যেখানে পর্যটন উন্নয়ন, ভ্রমণ সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা জানান, আগামী ৬ এপ্রিল একই ভেন্যুতে শ্রীলঙ্কার ট্যুর অপারেটর ও হোটেল প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ‘B2B রোডশো ও নেটওয়ার্কিং ইভিনিং’ অনুষ্ঠিত হবে, যা দুই দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top