April 21, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ ও হংকং-এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
Image

বাংলাদেশ ও হংকং-এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ

ক্যামেরুনের ইয়াউন্দেতে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও হংকং-এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের লক্ষ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ, ২০২৬) ক্যামেরুনের ইয়াউন্দে শহরের প্যালেস দ্য কংগ্রেসে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং হংকং, চীনের পক্ষে নেতৃত্ব দেন ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়ের ডিরেক্টর-জেনারেল অ্যারন লিউ।

বৈঠকে বাণিজ্য সচিব বাংলাদেশের নবগঠিত সরকারের দূরদর্শী ও অগ্রগামী নীতির কথা তুলে ধরেন। বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, দেশের দক্ষ জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান, বৃহৎ অভ্যন্তরীণ বাজার এবং বিনিয়োগবান্ধব নীতিমালা বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাণিজ্য সচিব হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আমন্ত্রণ জানান, বিশেষ করে রপ্তানিমুখী উৎপাদন, অবকাঠামো ও লজিস্টিকস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), উদ্ভাবন এবং সবুজ ও টেকসই শিল্পখাতে। একই সঙ্গে হংকংয়ের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।

হংকং প্রতিনিধিদল বাংলাদেশে নির্বাচনে গণতান্ত্রিক সরকারের বিজয়ের জন্য অভিনন্দন জানায়। বাংলাদেশ ও হংকং-এর মধ্যে বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি (IPPA)-এর খসড়া চূড়ান্ত হয়েছে বলেও তারা অবহিত করে। তারা আশা প্রকাশ করে, ২০২৬ সালের জুন মাসের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হবে, যা উভয় দেশের বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, হংকং প্রতিনিধিদল IPPA অনুমোদনের পর বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) আলোচনার আগ্রহ প্রকাশ করে। তারা উল্লেখ করেন, এ ধরনের চুক্তি বাণিজ্য প্রতিবন্ধকতা হ্রাস এবং ব্যবসায়িক সম্পৃক্ততা বৃদ্ধিতে সহায়ক হবে।

বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন, জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার মোহাম্মদ জাহিরুল কায়ুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top