March 5, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-চীন নারী ফুটবল প্রীতি ম্যাচে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন
Image

বাংলাদেশ-চীন নারী ফুটবল প্রীতি ম্যাচে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ-চীন নারী ফুটবল প্রীতি ম্যাচ ২০২৫’। রঙিন পতাকায় সজ্জিত স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম অনুবিভাগের সচিব ড. মো. নাজরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও আব্দুল আউয়াল মিন্টুসহ চীন ও বাংলাদেশের বিভিন্ন শ্রেণিপেশার চার হাজারেরও বেশি প্রতিনিধি ও ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

নিজের বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আজকের ম্যাচ দুই দেশের তরুণদের জন্য উৎসব, ক্রীড়ার সিম্ফনি ও বন্ধুত্বের মঞ্চ। আমি আশা করি, ভবিষ্যতে আরও বেশি তরুণ-তরুণী চীন-বাংলাদেশ বন্ধুত্বে নিজেদের আবেগ ও স্বপ্নকে নিবেদন করবে এবং একসঙ্গে বড় অর্জন গড়ে তুলবে।”

বাংলাদেশি অতিথিরাও দুই দেশের তরুণদের মধ্যে বিনিময় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এসব উদ্যোগকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রীতি ম্যাচে অংশ নেয় চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও জিয়াংসু নরমাল বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের নিয়ে গঠিত যৌথ নারী বিশ্ববিদ্যালয় ফুটবল দল এবং বাংলাদেশের যুব নারী ফুটবল দল। দুই দলের চমৎকার পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top