February 8, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ–জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর
Image

বাংলাদেশ–জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন মাত্রায় উন্নীত করতে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা সেনানিবাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাপান সরকারের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি সাইডা শিনিচি।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও সুদৃঢ় ও উচ্চতর পর্যায়ে উন্নীত হলো।

সশস্ত্র বাহিনী বিভাগের সূত্র জানায়, ২০২৩ সাল থেকে উভয় দেশের ধারাবাহিক ও নিবিড় প্রচেষ্টার ফলেই এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছে। এটি দুই দেশের মধ্যে গভীর পারস্পরিক আস্থা, অভিন্ন দৃষ্টিভঙ্গি ও সমন্বিত সহযোগিতার প্রতিফলন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরদর্শী ও কার্যকর কূটনৈতিক উদ্যোগের সফল বাস্তবায়ন হিসেবেও এই চুক্তিকে বিবেচনা করা হচ্ছে।

সূত্র আরও জানায়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়া আরও গতিশীল হবে। জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পাদিত এই চুক্তি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পাশাপাশি, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জাম অধিগ্রহণ, যৌথ গবেষণা ও উন্নয়নের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠবে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সহায়ক হবে।

এছাড়া, এই চুক্তির ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে সামরিক বিশেষজ্ঞ বিনিময় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
বিএনপির ৪৪ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার প্রকাশ, এক নজরে দেখে নিন কী কী আছে

বিএনপির ৪৪ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার প্রকাশ, এক নজরে দেখে নিন কী কী আছে

নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে…

Feb 7, 2026
চট্টগ্রাম বন্দরের অচলাবস্থায় বিপর্যস্ত আমদানি–রপ্তানি, সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানালেন শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থায় বিপর্যস্ত আমদানি–রপ্তানি, সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানালেন শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো

বিজনেস ডেস্কঃ চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি ও জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যে ভয়াবহ সংকট…

Feb 6, 2026
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিকশা আর্ট ফেস্টিভ্যাল উপভোগ করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিকশা আর্ট ফেস্টিভ্যাল উপভোগ করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক প্রাণবন্ত রিকশা আর্ট ফেস্টিভ্যাল উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট…

Feb 5, 2026
আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের অনুষ্ঠানে ধানের শীষে ভোট চাইলেন গাজীপুর-০১ আসনের বিএনপি প্রার্থী মোঃ মজিবুর রহমান

আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের অনুষ্ঠানে ধানের শীষে ভোট চাইলেন গাজীপুর-০১ আসনের বিএনপি প্রার্থী মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান…

Feb 5, 2026
মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ

মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি বুধবার (০৫ ফেব্রুয়ারি, ২০২৬)…

Feb 5, 2026
২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো বাংলাদেশ জামায়াত ইসলামী

২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো বাংলাদেশ জামায়াত ইসলামী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারের নাম…

Feb 4, 2026
Scroll to Top