March 14, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়িক নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত
Image

বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়িক নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশে কার্যরত জার্মান কোম্পানিগুলোর জন্য ব্যবসায়িক নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই)। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) তারিখে ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে জার্মান ব্যবসা প্রতিষ্ঠানসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও সিডিএ মিসেস আনজা কেরস্টেন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের স্বাগত জানাতে গিয়ে বিজিসিসিআই সভাপতি এম. মাকসুদ বাংলাদেশের অর্থনীতিতে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি তৈরি পোশাক, চামড়া, জুতা, নবায়নযোগ্য জ্বালানি ও উদীয়মান রপ্তানি খাতে জার্মানির ভূমিকাকে বিশেষভাবে উল্লেখ করেন এবং ব্যবসা-বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠান ও কূটনৈতিক অংশীদারদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মিসেস আনজা কেরস্টেন বলেন, বাংলাদেশ জার্মানির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষত তৈরি পোশাক, নবায়নযোগ্য জ্বালানি ও উদীয়মান শিল্প খাতে। তিনি বিজিসিসিআই ও ব্যবসায়ী সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা এবং নতুন সহযোগিতার সুযোগ উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেন।

ইভেন্টের চেয়ারম্যান মো. রকনুজ্জামান অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি অংশগ্রহণকারী কোম্পানি ও অংশীদারদের ধন্যবাদ জানিয়ে নিয়মিত নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজনের গুরুত্ব তুলে ধরেন, যা সংলাপ, জ্ঞান বিনিময় ও পার্টনারশিপ গড়ে তুলতে সহায়ক।

অনুষ্ঠান শেষে ওপেন নেটওয়ার্কিং সেশনে জার্মান ও বাংলাদেশি কোম্পানির প্রতিনিধিরা সরাসরি মতবিনিময় করেন এবং বাংলাদেশের গতিশীল বাজারে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা খুঁজে দেখেন।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top