March 10, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ–থাইল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন থাই রাষ্ট্রদূত
Image

বাংলাদেশ–থাইল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন থাই রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।

সাক্ষাৎকালে উভয় পক্ষ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাম্প্রতিক অগ্রগতি এবং বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ (people-to-people contact) বৃদ্ধির মাধ্যমে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে থাইল্যান্ডের আগ্রহ ও প্রস্তুতির কথা জানান।

Related Posts

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী…

Mar 10, 2026
ঢাকায় ‘ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকায় ‘ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস ঢাকার Alliance Française de Dhaka-এর সহযোগিতায় “Destination Francophonie: Kosovo – Welcome…

Mar 10, 2026
বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে সাংস্কৃতিক কূটনীতি উন্নয়ন ও বিশ্বের বিভিন্ন দেশে দেশের সুনাম বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে…

Mar 10, 2026
Scroll to Top