May 24, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ পররাষ্ট্র দপ্তরীয় বৈঠক অনুষ্ঠিত
Image

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ পররাষ্ট্র দপ্তরীয় বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ষষ্ঠ দফা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে, ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব Asad Alam Siam এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত উপ-মহাপরিচালক অ্যাম্বাসেডর D Malcomson।

বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সম্ভাবনাময় খাতে ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, শিক্ষা, দক্ষ জনশক্তি উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে।

পররাষ্ট্র দপ্তরীয় এ বৈঠক শেষে উভয় পক্ষ একটি যৌথ কমিউনিক প্রকাশ করে।

Related Posts

সাংহাই এশিয়ান স্পেলিং বি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এমেরাল্ড ইন্টারন্যাশনাল

সাংহাই এশিয়ান স্পেলিং বি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এমেরাল্ড ইন্টারন্যাশনাল

ডেস্ক রিপোর্টঃ সাংহাইয়ে অনুষ্ঠিত এশিয়ান স্পেলিং বি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ অর্জন করেছে ঢাকার Emerald International School। সম্প্রতি…

May 24, 2026
প্রতিবন্ধী অধিকার ও কর্মসংস্থানে একসঙ্গে কাজ করবে ইইউ, সুইজারল্যান্ড ও কানাডা

প্রতিবন্ধী অধিকার ও কর্মসংস্থানে একসঙ্গে কাজ করবে ইইউ, সুইজারল্যান্ড ও কানাডা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ প্রতিবন্ধী ব্যক্তিদের নাগরিক, শিক্ষার্থী, কর্মী, অধিকারকর্মী, নেতা ও নীতিনির্ধারক হিসেবে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতির কথা…

May 24, 2026
টেকসই জ্বালানি রূপান্তরে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া

টেকসই জ্বালানি রূপান্তরে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের টেকসই জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করা, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়ানো এবং জ্বালানি সংকট মোকাবিলায়…

May 24, 2026
Scroll to Top