March 10, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-নেপাল পর্বতারোহীদের অভিযান নিয়ে ‘সি টু সামিট’ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল
Image

বাংলাদেশ-নেপাল পর্বতারোহীদের অভিযান নিয়ে ‘সি টু সামিট’ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল

বাংলাদেশ জাতীয় জাদুঘরে তিন দিনব্যাপী ‘সি টু সামিট’ শীর্ষক এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (DCM) ললিতা সিলওয়াল।

এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল এবং নেপালের তাশি গ্যালজেন শেরপার ক্যামেরাবন্দি দুঃসাহসিক অভিযানের চিত্রসমূহ। উভয়েই সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উদ্বোধনী বক্তব্যে ললিতা সিলওয়াল দুই পর্বতারোহীকে মিঃ শাকিল এবং মিঃ শেরপাকে অভিনন্দন জানান এবং জোর দিয়ে বলেন যে তাদের যৌথ আরোহণ নেপালি এবং বাংলাদেশী উভয় জনগণের মধ্যে ভাগ করা সাহস, সংকল্প এবং স্থিতিস্থাপকতার স্থায়ী মূল্যবোধের প্রতিফলন।

ইকরামুল হাসান শাকিল মাত্র ৮৪ দিনে কক্সবাজারের বঙ্গোপসাগর থেকে হেঁটে ১,৩৭২ কিলোমিটার পাড়ি দিয়ে মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছে ইতিহাস গড়েন। অন্যদিকে, তাশি গ্যালজেন শেরপা মাত্র ১৫ দিনের ব্যবধানে চারবার মাউন্ট এভারেস্ট জয় করে অনন্য এক রেকর্ড স্থাপন করেছেন।

বাংলাদেশি মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাবের উদ্যোগে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Related Posts

বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে সাংস্কৃতিক কূটনীতি উন্নয়ন ও বিশ্বের বিভিন্ন দেশে দেশের সুনাম বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে…

Mar 10, 2026
বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও…

Mar 10, 2026
Scroll to Top