April 25, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-নেপাল শিল্প ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত
Image

বাংলাদেশ-নেপাল শিল্প ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বুধবার (২২ এপ্রিল, ২০২৬) শিল্প মন্ত্রণালয় মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিল্প, বাণিজ্য , বিদ্যুৎ ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

শিল্প মন্ত্রী বলেন , বাংলাদেশ বর্তমানে দ্রুত শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। তিনি নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান । তিনি বলেন, শিল্পখাতে যৌথ উদ্যোগ গ্রহণ করলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং উভয় দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। নেপাল বাংলাদেশে শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়। এছাড়া আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন।

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান, এমন এ কামাল বিল্লাহ, নেপাল এমব্যাসির ডেপুটি চিফ অফ মিশন লালিটা সিলওয়ালসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

স্পোর্টস ডেস্কঃ প্রায় এক হাজার রানার নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’। এভিয়েশন অ্যান্ড…

Apr 25, 2026
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ইউনেসকো

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ইউনেসকো

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা এবং পেশাগত মানোন্নয়নে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনেসকো ঢাকার একটি প্রতিনিধিদল তথ্য ও…

Apr 25, 2026
দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের ওপর বাংলাদেশের জোর

দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের ওপর বাংলাদেশের জোর

ডিপ্লোম্যাটিক ডেস্ক: “SDR 2025: Shaping the Future Together for a Resilient SAARC” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম সার্ক ডেভেলপমেন্ট…

Apr 25, 2026
Scroll to Top