January 22, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে এফবিসিসিআই ও এফপিসিসিআই -এর সভা অনুষ্ঠিত
Image

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে এফবিসিসিআই ও এফপিসিসিআই -এর সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ অনাবিষ্কৃত নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন উভয় দেশের ব্যবসায়ীবৃন্দ।

সোমবার (১৩ জানুয়ারি, ২০২৫) রাজধানীর হোটেল সোনারগাঁও –এ দি ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) এর ব্যবসায়ী প্রতিনিধি দলে সঙ্গে এফবিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরাম” শীর্ষক সভায় দুই দেশের ব্যবসায়ী নেতারা সম্ভাবনাময় বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের এই আগ্রহ ব্যক্ত করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই -এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান।

স্বাগত বক্তব্যে এফবিসিসিআই -এর প্রশাসক বলেন, বিগত বছরসমূহে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্যে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেলেও কৃষি, বস্ত্র, ঔষধ, আইসিটিসহ সম্ভাবনাময় অনেক খাত এখনও অনাবিষ্কৃত থেকে গেছে। যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) –কে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন মোঃ হাফিজুর রহমান।

এফবিসিসিআই প্রশাসক বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন প্রভৃতি খাতে দু’দেশের নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে। এফবিসিসিআই এবং এফপিসিসিআই সম্মিলিতভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার, বিটুবি মিটিংসহ ’সিঙ্গেল কান্ট্রি ট্রেড ফেয়ার’ আয়োজনের উদ্যোগ নিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় দি ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) –এর সভাপতি আতিফ ইকরাম শেখ বলেন, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষি, ঔষধ, চামড়া, মেশিনারি, ক্যামিক্যাল, আইসিটি খাতে দু’দেশের এক সঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এক্ষেত্রে আঞ্চলিক যোগাযোগের সুবিধাকে কাজে লাগানো যেতে পারে। একই সাথে দু’দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি অবকাঠামো, বন্দর ও লজিস্টিকস সক্ষমতা উন্নয়নের ওপর জোর দেন।

কৃষিখাতে যৌথভাবে কাজ করার পাশাপাশি দুই দেশের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান আদান প্রদানের মাধ্যমে অর্থনীতিতে বিরাট পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন এফপিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফায়াজ মাগুন।

সভায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য শক্তিশালীকরণের লক্ষ্যে এফবিসিসিআই এবং এফপিসিসিআই এর মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সভায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (বাণিজ্য উইং) নাজনীন কাওসার চৌধূরী, এফবিসিসিআইর সাবেক পরিচালক ও সহায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন), এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর, প্রকৌঃ মোঃ সজীবুল-আল-রাজীব, এফবিসিসিআইর সদস্য ও বিজনেস ইন বাংলাদেশ এর পরিচালক, রাফিউজ্জামান রাফি, টোয়াবের সভাপতি ও অন্যান্য ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ, এফপিসিসিআই এর ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top