April 11, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-ভারত বেসামরিক বিমান খাতে সহযোগিতা জোরদারে আলোচনা
Image

বাংলাদেশ-ভারত বেসামরিক বিমান খাতে সহযোগিতা জোরদারে আলোচনা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-ও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বেসামরিক বিমান পরিবহন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, আকাশপথে সংযোগ উন্নয়ন, এয়ার কার্গোর সক্ষমতা বৃদ্ধি এবং বিমান চলাচল অবকাঠামোর উন্নয়ন ও সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

হাই কমিশনার প্রণয় ভার্মা এ সময় ভারতের বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, এসব উদ্যোগের ফলে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল বেসামরিক বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে।

বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা অন্বেষণে আগ্রহ প্রকাশ করেন।

Related Posts

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি গণতন্ত্র জোরদারে একসঙ্গে কাজের অঙ্গীকার

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি গণতন্ত্র জোরদারে একসঙ্গে কাজের অঙ্গীকার

অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার Milton Dick এমপি’র নেতৃত্বে সফররত অস্ট্রেলীয় সংসদীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) জাতীয়…

Apr 11, 2026
বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত

বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির…

Apr 11, 2026
যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে…

Apr 11, 2026
Scroll to Top