March 5, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে দক্ষতা উন্নয়ন সহযোগিতা জোরদারে আলোচনা
Image

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে দক্ষতা উন্নয়ন সহযোগিতা জোরদারে আলোচনা

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়ন সহযোগিতা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাওসার চৌধুরী সৌদি ন্যাশনাল কমিটি (SNC) ফর ওয়ার্কার্স-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাসের আব্দুলআজিজ আল-জারিদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দক্ষতা সার্টিফিকেশন সমন্বয়, শ্রমবাজার সম্পর্কিত তথ্য বিনিময়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, নৈতিক নিয়োগ প্রক্রিয়া উন্নয়ন এবং সৌদি নিয়োগদাতাদের NSDA-সার্টিফায়েড কর্মীদের স্বীকৃতি প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় সৌদি ন্যাশনাল কমিটির পক্ষ থেকে NSDA-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয়, যা ভবিষ্যতে দুই দেশের শ্রমবাজার সহযোগিতাকে আরও দৃঢ় করবে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top