February 7, 2026

  • Home
  • All
  • বাংলালিংকের নতুন সিইও হিসেবে নিয়োগ পাচ্ছেন ইয়োহান বুসে
Image

বাংলালিংকের নতুন সিইও হিসেবে নিয়োগ পাচ্ছেন ইয়োহান বুসে

মোবাইল অপারেটর বাংলালিংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়োহান বুসে। আগামী ৬ এপ্রিল ২০২৫ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

ইয়োহান বুসে বর্তমানে সিঙ্গাপুরের টেলিকম কোম্পানি স্টারহাবে কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান হিসেবে কর্মরত আছেন। সেখানে তিনি কৌশলগত পরিকল্পনা ও ব্যবসায়িক রূপান্তরের নেতৃত্ব দিয়েছেন। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের টেলিযোগাযোগ খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে ওমানের ওরিডুতে চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও, তিনি ডয়চে টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের মতো প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি এরিক আস-এর স্থলাভিষিক্ত হবেন, যিনি নয় বছর ধরে বাংলালিংকের নেতৃত্ব দিয়ে আসছেন। বাংলালিংকের বর্তমান সিইও হিসেবে এরিক আস টেলিকম বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, নেটওয়ার্ক উন্নয়ন ও ডিজিটাল সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top