February 8, 2026

  • Home
  • All
  • বাণিজ্য উপদেষ্টার সাথে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
Image

বাণিজ্য উপদেষ্টার সাথে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে বৈঠক করেছেন। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় পক্ষ দু’দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইতালির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ যে কোন সময়ের থেকে ভালো।ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সবধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় সচেষ্ট থাকবে।

ইতালির রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরকে উৎসাহিত করতে আমরা আগ্রহী। বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো: আব্দুর রহিম খান ও ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top