February 8, 2026

  • Home
  • All
  • বাণিজ্য উপদেষ্টার সাথে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
Image

বাণিজ্য উপদেষ্টার সাথে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ ) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন,গাম্বিয়া বাংলাদেশের বন্ধু রাষ্ট্র।রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাড়ানোর জন্য এদেশের মানুষের মনে গাম্বিয়ার জনগণের প্রতি সম্মান ও ভালবাসা তৈরি হয়েছে।বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক এ সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে গাম্বিয়ার ট্রেড ভলিউম ছোট। উভয় দেশই তাদের রপ্তানি বাড়াতে পারে। বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন দুদেশের মানুষের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। এসময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে গাম্বিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহবান জানান।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাড়াতে পেরে গাম্বিয়ার জনগণ গর্বিত। বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর মধ্যে দিয়ে দুদেশের মানুষের সংযোগ আরো বৃদ্ধি পাবে।
এসময় তিনি বাংলাদেশ থেকে সামুদ্রিক হিমায়িত মাছ আমদানি ও সেদেশের চিনাবাদাম বাংলাদেশে রপ্তানির আশা প্রকাশ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (ডাব্লিউটিও) ড. নাজনীন কাওসার চৌধুরী, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ
বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক হাইকমিশনার মুস্তাফা জাওয়ারা এসময় উপস্থিত ছিলেন।

Related Posts

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি চমৎকার ও ফলপ্রসূ বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি চমৎকার ও ফলপ্রসূ বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।…

Feb 8, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় ভোট গ্রহণকারী…

Feb 8, 2026
বিএনপি ক্ষমতায় এলে বিডিআরের নাম পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের দিন জাতীয় শোক দিবস ঘোষণার উদ্যোগ নেবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে বিডিআরের নাম পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের দিন জাতীয় শোক দিবস ঘোষণার উদ্যোগ নেবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ জনগণের রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নাম…

Feb 8, 2026
Scroll to Top