February 8, 2026

  • Home
  • All
  • বাণিজ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
Image

বাণিজ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে সফররত পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বৈঠক করেছেন।

আজ সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যেকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।এছাড়াও বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এখন আমাদের প্রয়োজন অর্থনৈতিক সম্পর্ককে সেই একই স্তরে উন্নীত করা।

তিনি বলেন,পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ–পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করা হয়েছে। এসময় দ্বিপাক্ষিক বাণিজ্যের সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং বাণিজ্যিক সুবিধা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো হয়নি। এসময় তিনি বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top