January 22, 2026

  • Home
  • All
  • বাণিজ্য ও বিনিয়োগে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে চার প্রতিষ্ঠানের চুক্তি
Image

বাণিজ্য ও বিনিয়োগে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে চার প্রতিষ্ঠানের চুক্তি

বাংলাদেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। আজ বুধবার (৯ এপ্রিল, ২০২৫) এই চার সংস্থা একটি Letter of Intent (LoI) স্বাক্ষর করেছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, আইএলও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর তুয়োমো পাউটিয়াইনেন এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

চুক্তির আওতায় বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক অধিকার সংরক্ষণ এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির লক্ষ্যে যৌথ কার্যক্রম গ্রহণ করা হবে। অংশীদার চারটি সংস্থা সরকার, ব্যবসায়িক সংগঠন ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার প্রচেষ্টা চালাবে।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top