March 7, 2026

  • Home
  • All
  • বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতিতে নতুন অধ্যায় খুলছে মালয়েশিয়া–বাংলাদেশ সম্পর্ক: মালয়েশিয়ার হাইকমিশনার
Image

বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতিতে নতুন অধ্যায় খুলছে মালয়েশিয়া–বাংলাদেশ সম্পর্ক: মালয়েশিয়ার হাইকমিশনার

শনিবার (৬ ডিসেম্বর, ২০২৫) হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার উপলক্ষ্যে এক জমকালো মালয়েশিয়ান নাইট গালা ডিনার অনুষ্ঠিত হলো।

মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় (MOTAC) এবং ন্যাশনাল ডিপার্টমেন্ট ফর কালচার অ্যান্ড আর্টস (JKKN)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মালয়েশিয়ার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মোহাবিষ্ট করে তোলে। এ পরিবেশনার নেতৃত্ব দেন MOTAC-এর ইন্টারন্যাশনাল রিলেশনস ডিভিশনের মিস লিডিয়া ইরফিয়ান বিনতি মোহদ ঈসা।

অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। তিনি বলেন, “বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে মালয়েশিয়া ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হচ্ছে।”

হাইকমিশনার আরও উল্লেখ করেন, দু’দেশের মধ্যে বাণিজ্য–বিনিয়োগ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ক বিগত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। “নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ আমাদের এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করছে,” বলেন তিনি।

তিনি জানান, মালয়েশিয়া আগামী দিনে আরও বেশি বাংলাদেশি পর্যটককে স্বাগত জানানোর প্রত্যাশা করছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়া পর্যটন খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশনের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আবরার ও হাইকমিশনার ওসমান মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়, ট্যুরিজম মালয়েশিয়া, ম্যাট্রেড, মালয়েশিয়া এয়ারলাইন্স এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–সহ সংশ্লিষ্ট সকল অংশীদারদের এই উৎসব সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top