March 5, 2026

  • Home
  • All
  • বারিধারা সোসাইটিতে দেশীয় পিঠা উৎসব অনুষ্ঠিত
Image

বারিধারা সোসাইটিতে দেশীয় পিঠা উৎসব অনুষ্ঠিত

আগামী প্রজন্মকে দেশীয় পিঠাপুলির সাথে পরিচয় করিয়ে দিতে বারিধারা সোসাইটিতে আয়োজিত হলো এক বর্ণাঢ্য পিঠা উৎসব। শীতকাল এলেই পিঠা খাওয়ার উৎসবে মেতে ওঠে বাংলার মানুষ। হাজার বছর ধরে বাঙালির উৎসব-পার্বণে পিঠা অনিবার্য উপাদান হিসেবে আমাদের সংস্কৃতির অংশ হয়ে আছে। সেই ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে বারিধারা সোসাইটি প্রতিবছরের মতো এবারও পিঠা উৎসবের আয়োজন করে।

শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় বারিধারা এলাকায় ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবটি সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। আয়োজকরা জানান, দেশীয় ঐতিহ্য ধরে রাখার জন্যই প্রতিবছর এই আয়োজন করা হয় এবং এটি ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয়দের মধ্যে।

উৎসবে উপস্থিত ছিলেন বারিধারা সোসাইটির ইসি কমিটির প্রেসিডেন্ট মোঃ শাকিল আরিফ তাবানি, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে মিসেস শারমিন সুলতানা, মিসেস শায়লা বানু ও মিঃ তারিক মাহমুদ, সেক্রেটারি জেনারেল এটিএম মাটিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল শাহরিয়ার ইবনে জামান, কোষাধ্যক্ষ মোঃ শাহিন ইকবাল, এবং বারিধারা সোসাইটির ইসি কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম মোল্লা রনক সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও এই উৎসব প্রদর্শন করেন।

এই উৎসবে নানান রকম দেশীয় পিঠার সমাহার ছিল, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। অতিথিরা দেশীয় সংস্কৃতির এ ধরনের আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এটি আয়োজনের আহ্বান জানান।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top