December 12, 2025

  • Home
  • All
  • বিজিএমইএ ও পিআরজিএমইএ’র মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর
Image

বিজিএমইএ ও পিআরজিএমইএ’র মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এবং পাকিস্তান রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (পিআরজিএমইএ) দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে “পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম” এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিজিএমইএর পক্ষে এর প্রশাসক ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন এবং পিআরজিএমইএর পক্ষে ভাইস চেয়ারম্যান আমির রিয়াজ ছোট্টানি চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

এই সমঝোতার মাধ্যমে দুই দেশের পোশাক শিল্পখাতে বাণিজ্য বৃদ্ধি, যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Related Posts

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করেছেন। এটিকে অভিবাসনের নতুন পথ হিসেবে দেখা হচ্ছে। তবে…

Dec 11, 2025
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৬। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই…

Dec 11, 2025
ইউসিএসআই–পিএইচপি অংশীদারিত্বে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে উঠবে আরও শক্তিশালী: মালয়েশিয়ার হাইকমিশনার

ইউসিএসআই–পিএইচপি অংশীদারিত্বে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে উঠবে আরও শক্তিশালী: মালয়েশিয়ার হাইকমিশনার

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং পিএইচপি মোটরস লিমিটেড—খ্যাতনামা পিএইচপি পরিবারের একটি অঙ্গ প্রতিষ্ঠান—এর মধ্যে একটি সমঝোতা স্মারক…

Dec 11, 2025
Scroll to Top