February 7, 2026

  • Home
  • All
  • বিজিএমইএ নির্বাচন নিয়ে সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতাদের সঙ্গে বিজিএমইএ প্রশাসকের বৈঠক অনুষ্ঠিত
Image

বিজিএমইএ নির্বাচন নিয়ে সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতাদের সঙ্গে বিজিএমইএ প্রশাসকের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নির্বাচন নিয়ে বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন বিজিএমইএ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি দল, সম্মিলিত পরিষদ ও ফোরামের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১১ জানুয়ারি, ২০২৫) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাবেক সভাপতি আনোয়ার-উল-পারভেজ, সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেল লিডারগন।

বৈঠকে বিজিএমইএ এর গঠিত সহায়ক কমিটির সদস্যগনও উপস্থিত ছিলেন। সভায় স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএ এর প্রশাসক মোঃ আনোয়ার হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচনের কাজ চলছে।

বৈঠকে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ঘোষনা প্রদান করেন যে, চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ-সংক্রান্ত কমিটি গঠন করা হবে এবং আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে।

বৈঠকে পোশাক শিল্পের সমসাময়িক বিভিন্ন ইস্যু, বিশেষ করে চলমান জ্বালানি সংকট, ব্যাংক ও এনবিআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং শিল্পের জন্য করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত সকলেই অঙ্গীকার করেন যে পোশাক শিল্পকে আরও এগিয়ে নেয়ার জন্য জন্য তারা সবাই একসঙ্গে কাজ করবেন।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top