March 7, 2026

  • Home
  • All
  • বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে তরুণদের ‘থ্রি-জিরো ব্যক্তি’ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
Image

বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে তরুণদের ‘থ্রি-জিরো ব্যক্তি’ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে ‘থ্রি-জিরো ব্যক্তি’ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল, ২০২৫) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কী নোট স্পিকার ছিলেন।

অধ্যাপক ইউনূস বলেন, বিশ্ব এখন একটি আত্মবিধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, কারণ কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদ পুঞ্জিভূতকরণের পুরনো অর্থনৈতিক মডেল অনুসরণ করেই চলেছে।

তিনি বলেন, ‘যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদের নতুন ‘থ্রি-জিরো’ সভ্যতার দিকে যেতে হবে, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকতার দিকে যেতে হবে।’ 

‘থ্রি-জিরো ক্লাব’-এর গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, পাঁচজন একসঙ্গে হলে তারা একটি থ্রি-জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা ব্যক্তি পর্যায়ে কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকতা থেকে মুক্ত থাকবে এবং নিজেরাও থ্রি-জিরো ব্যক্তি হয়ে উঠবে।

তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি একদিনে পৃথিবী বদলে দিতে পারবেন না, যদি পরিবর্তন আনতে চান, তাহলে নিজের গ্রাম থেকেই শুরু করুন’। 

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top