March 7, 2026

  • Home
  • All
  • বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় চীনের জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর
Image

বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় চীনের জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর

শনিবার (২৬ জুলাই, ২০২৫) চীনের জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকার এক অনুষ্ঠানে এ সহায়তা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মো. নাসির উদ্দিন।

চীনের পক্ষ থেকে প্রেরিত এই জরুরি চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল ২,০০০-এর বেশি প্রয়োজনীয় ওষুধ ও সার্জিক্যাল যন্ত্রপাতি। সামগ্রীগুলো সরবরাহ করেছে চীনের ইউনান প্রদেশের ফরেন অ্যাফেয়ার্স অফিস এবং উহান তৃতীয় হাসপাতাল।

এ সহায়তা বাংলাদেশে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে চীন সরকার প্রদত্ত জরুরি উদ্যোগেরই একটি অংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান চীন সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top