January 22, 2026

  • Home
  • All
  • বিসিআইয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Image

বিসিআইয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল ১১টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সাথে একটি ফলপ্রসু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার আয়োজন করা হয় বিসিআইয়ের আমন্ত্রণে, যেখানে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। এ সময় উভয় দেশের মধ্যে শিল্প এবং ব্যবসা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিসিআইয়ের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, পরিচালক চৈতন্য কুমার দে (চয়ন), এবং যেয়াদ রহমান। এ ছাড়া, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলামও তাঁর বক্তব্যে আলোচনা করেন।

বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল সভায় বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরেন।

এ সভায় আরও উপস্থিত ছিলেন বিসিআই পরিচালক শহিদুল ইসলাম নিরু, জিয়া হায়দার মিঠু, জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান, এবং বিসিআই সদস্যরা।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top