March 12, 2026

  • Home
  • All
  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাল মালয়েশিয়ার হাই কমিশন
Image

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাল মালয়েশিয়ার হাই কমিশন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশন।

এক শোকবার্তায় মালয়েশিয়া সরকার ও জনগণের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্ব আধুনিক বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং তিনি একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, এই শোকের সময়ে মালয়েশিয়া বাংলাদেশের জনগণের প্রতি, পাশাপাশি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিও আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।

মালয়েশিয়া হাই কমিশন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে জানায়, তাঁর রাজনৈতিক অবদান ও উত্তরাধিকার ভবিষ্যত প্রজন্মের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top