March 7, 2026

  • Home
  • All
  • বৈশাখী উৎসবের রঙে রাঙানো প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেলা
Image

বৈশাখী উৎসবের রঙে রাঙানো প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেলা

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী মেলা ১৪৩২, যেখানে সবার জন্য উন্মুক্ত থাকছে উৎসবের আনন্দ! ‘উৎসব হোক সবার’ স্লোগানকে ধারণ করে ১৩ থেকে ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই প্রাণবন্ত আয়োজন। ঢাকার অন্যতম অভিজাত এই হোটেলের মেইন লবি, লবি লাউঞ্জ এবং টেরাকোটার পাশের এলাকা জুড়ে ছড়িয়ে থাকবে বৈশাখী উৎসবের রঙিন আবহ।

পহেলা বৈশাখীকে আরো রঙিন ও উৎসবমুখর করে তুলতে এই মেলাকে হরেক রকম বৈচিত্র্যময় আয়োজন দিয়ে সাজিয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। বৈশাখী মেলার আনন্দ কে সার্বজনীন করে তুলতে এই মেলাটি সবার জন্য সম্পূর্ণ উন্মুন্ত রাখা হয়েছে।

মেলা জুরে থাকবে ২৫টির বেশি স্টল যেখানে দর্শনার্থীরা পেয়ে যাবেন বাঙালির ঐতিহ্যবাহী হস্তশিল্প, কুটিরশিল্প, নানাবিধ দেশীয় কাপর, জুয়েলারি, কস্মেটিকস্‌ পণ্যের ব্র্যান্ড এবং অত্যান্ত সুলভ মুল্যে হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত নানান প্রকার দেশীয় খাবারের স্টল।

পরিবার ও শিশুদের জন্য থাকবে বাঙালির ঐতিহ্যবাহী খেলার আয়োজন যেমন বায়স্কোপ, টিয়া পাখির খেলা ইত্যাদি সম্পূর্ণ ফ্রি। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে অত্যন্ত সুল্ভ মুল্যে মেহেদি ও ফেইস পেইন্টিং করার সুযোগ। এরই সাথে থাকবে বৈশাখী সংগীত যা মেলার আয়োজনকে অনেকাংশে উৎসবমুখর করে রাখবে বলে আশা করছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষ।

এই মেলার পাশাপাশি, হোটেলের বিখ্যাত এবং জনপ্রিয় রেস্টুরেন্ট ক্যাফে বাজারে আয়োজন করা হয়েছে ৩ দিন ব্যাপি বন্যাঢ্য বৈশাখী খাদ্য উৎসব – “স্বাদে ঘ্রাণে বাঙ্গালিয়ানা” যেখানে থাকবে প্রায় ২০০ এর বেশি দেশীয় খাদ্যের সমারোহ।

এই খাদ্য উৎসব, ২০টি এর বেশি নির্দিষ্ট ব্যাংকের কার্ডে থাকবে ১টি বুফে কিনলে ১টি, ২টি অথবা ৩টি বুফে সম্পূর্ণ ফ্রি।

টেবিল বুকিং এর ২৪ ঘন্টা হটলাইন নাম্বার ০১৭১৩৩৮২৬০৯।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
Scroll to Top