January 22, 2026

  • Home
  • All
  • ব্রিটিশ হাইকমিশনারের হাতে শাহীন আনামের এমবিই পদক গ্রহণ
Image

ব্রিটিশ হাইকমিশনারের হাতে শাহীন আনামের এমবিই পদক গ্রহণ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ৬ আগস্ট ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে মানবাধিকার সংগঠন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ)-এর নির্বাহী পরিচালক শাহীন আনামের হাতে সম্মানসূচক ব্রিটিশ এম্পায়ার অর্ডারের অনারারি মেম্বার (এমবিই) পদকের প্রতীকী চিহ্ন (ইনসিগনিয়া) আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

শাহীন আনামকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করেন—যা যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথভাবে লালিত মূল্যবোধের প্রতিফলন।

যুক্তরাজ্য গত দুই দশকেরও বেশি সময় ধরে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব বজায় রেখেছে। এই সময়ে একসঙ্গে কাজ করে সারা দেশে মানবাধিকার অগ্রগতি ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে যুক্তরাজ্য সরকার ৪৬০টিরও বেশি তৃণমূল সংগঠনকে সহায়তা করেছে, যারা মর্যাদা, অন্তর্ভুক্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পরিবর্তনশীল ভূমিকা পালন করছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, “রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে এই পুরস্কারটি শাহীন আনামকে দিতে পেরে আমি আনন্দিত। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও লিঙ্গ সমতা রক্ষায় তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও নিবেদন বাংলাদেশে স্থায়ী প্রভাব ফেলেছে, যা আমাদের দুই দেশের যৌথ মূল্যবোধ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন।”

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top