February 8, 2026

  • Home
  • All
  • ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিদের সাথে সিলেট চেম্বারের সৌজন্য সাক্ষাৎ
Image

ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিদের সাথে সিলেট চেম্বারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রতিনিধিরা বুধবার (১২ মার্চ) সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব ফয়েজ হাসান ফেরদৌস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুপুর ১:০০ ঘটিকায় সিলেট চেম্বার কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে ব্রিটিশ হাই কমিশনের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জনাব সাইয়াব আহমেদ এবং ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট অফিসার জনাব মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের মধ্যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব জনাব মোঃ গোলাম আক্তার ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্যিক সহযোগিতা ও পারস্পরিক বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top