March 8, 2026

  • Home
  • All
  • ভারতীয় হাইকমিশনের ইফতারে অংশগ্রহণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম
Image

ভারতীয় হাইকমিশনের ইফতারে অংশগ্রহণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-এর আমন্ত্রণে ঢাকায় আয়োজিত ভারতীয় হাইকমিশনের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

শনিবার (৭ মার্চ, ২০২৬) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ-এর উদ্যোগে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তাঁর সহধর্মিণী মানু ভার্মা মন্ত্রী আফরোজা খানমকে স্বাগত জানান। এ সময় তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।

ইফতার অনুষ্ঠানে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Posts

বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনই বিপর্যস্ত হয় না,…

Mar 8, 2026
পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
Scroll to Top