March 7, 2026

  • Home
  • All
  • ভারতের লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব
Image

ভারতের লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পার্লামেন্টের লোয়ার হাউজ লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।

ভারতীয় বার্তাসংস্থা ফ্রি প্রেস জার্নাল-এর খবরে বলা হয়, বুধবার (২৮ জানুয়ারি) লোকসভার বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

শোক প্রস্তাবে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচজন সদস্য এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়। এ সময় লোকসভায় উপস্থিত সাংসদরা সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করেন এবং প্রয়াতদের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
Scroll to Top