March 5, 2026

  • Home
  • All
  • ভ্যাটিকান দূতাবাসে Pope’s Feast উদযাপনে পোপকে অভিনন্দন জানাতে জামায়াতের অংশগ্রহণ
Image

ভ্যাটিকান দূতাবাসে Pope’s Feast উদযাপনে পোপকে অভিনন্দন জানাতে জামায়াতের অংশগ্রহণ

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় ঢাকাস্থ ভ্যাটিকান দূতাবাসে Pope’s Feast উদযাপন উপলক্ষে Apostolic Nuncio মহামান্য আর্চবিশপ কেভিন র‌্যান্ডালের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অংশগ্রহণ করেন। তিনি জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পোপের উদ্দেশে প্রেরিত অভিনন্দন বার্তা ভ্যাটিকানের রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। অভিনন্দন বার্তায় মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং বৈশ্বিক মানবতার কল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল কূটনৈতিক মহলের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top