March 10, 2026

  • Home
  • All
  • মেধাভিত্তিক Gen-Z গড়ে আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের অঙ্গীকার করেছেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম
Image

মেধাভিত্তিক Gen-Z গড়ে আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের অঙ্গীকার করেছেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম

Zen-Z বা প্রজন্ম ‘জেড’-এর তরুণ সমাজকে মেধার ভিত্তিতে গড়ে তুলে একটি আধুনিক, বুদ্ধিবৃত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের অঙ্গীকার করেছেন ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।

আজ সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) ঢাকায় অনুষ্ঠিত “Meet The Gen-Z” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন, “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক—এই স্লোগানের মধ্য দিয়েই আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস গড়ে উঠেছে। ড. মিলন হত্যাকাণ্ডের পর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের ফলেই স্বৈরাচার এরশাদ পদত্যাগে বাধ্য হন এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন আমরা ভোটের অধিকার আদায় করেছি।”

তিনি আরও বলেন, “পরবর্তী সময়ে প্রায় ১৪শ’ মানুষ জীবন দিয়েছে একটি দাবির জন্য—আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই। এমন একটি সমাজ, যেখানে ধর্ম, বর্ণ, ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত কিংবা নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। যেখানে আইনের শাসন থাকবে, ভোটের অধিকার নিশ্চিত হবে এবং মেধার প্রকৃত মূল্যায়ন হবে।”

আগামীর রাষ্ট্রচিন্তা তুলে ধরে ড. কাইয়ুম বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের সুস্পষ্ট রূপরেখা রয়েছে। তিনি অতীতের বিএনপি সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগের কথা স্মরণ করে বলেন, মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি এবং মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ঢাকা-১১ আসন নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আমি এই আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদামুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু করেছি। প্রতিটি এলাকায় সোসাইটি গড়ে তোলা হচ্ছে, সিসিটিভি স্থাপন, গেট ও দারোয়ানের ব্যবস্থা করা হচ্ছে—যাতে এলাকাভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, Gen-Z তরুণদের নেতৃত্ব, মেধা ও সচেতন অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী দিনে একটি উন্নত, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Related Posts

বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (৯ মার্চ ২০২৬) ঢাকার শেরাটন হোটেলে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন বিমসটেক এর মহাসচিব…

Mar 10, 2026
লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী…

Mar 10, 2026
ঢাকায় ‘ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকায় ‘ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস ঢাকার Alliance Française de Dhaka-এর সহযোগিতায় “Destination Francophonie: Kosovo – Welcome…

Mar 10, 2026
Scroll to Top