February 7, 2026

  • Home
  • All
  • ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারী হাই কমিশনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫’ উদযাপিত
Image

ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারী হাই কমিশনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫’ উদযাপিত

বুধবার ২৬ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সহকারী হাই কমিশন, ম্যানচেস্টারে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫’ উদযাপিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে সহকারী হাই-কমিশনার মহোদয় কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের শহীদ ও নির্যাতিতা মা-বোনদের স্মরণে দোয়া-মুনাজাত করা হয়।

এরপর দ্বিতীয় পর্বে মিশনের কর্মকর্তা-কর্মচারী ও আগত অতিথিবৃন্দ জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর, মহান মুক্তিযুদ্ধের নয়মাসের রক্তক্ষয়ী সংগ্রামে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অত:পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা-র বাণীসমূহ পাঠ করা হয়। পরবর্তীতে, আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ-মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমি ও মহান মুক্তি সংগ্রামের চূড়ান্ত পর্ব (নয় মাসের সশস্ত্র যুদ্ধ)- এ দুটি বিষয়বস্তুর ওপর বস্তুনিষ্ঠ আলোচনা করেন।

সহকারী হাই কমিশনার মহোদয় তাঁর ধন্যবাদ জ্ঞাপক বক্তব্যে মহান মুক্তিযুদ্ধকে এ ভূখণ্ডের অধিবাসীদের শত সহস্ত্র বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় বলে অভিহিত করেন। তিনি বৃহত্তর ম্যানচেস্টার ও উত্তর-পশ্চিম যুক্তরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তিবর্গকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা এবং ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান। পরিশেষে, দেশ ও জাতির মঙ্গল কামনা ও আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top