April 21, 2026

  • Home
  • All
  • যুক্তরাজ্য ও বাংলাদেশের সহযোগিতার বিস্তৃত সুযোগ নিয়ে আলোচনা করতে তথ্য উপদেষ্টার সাথে ব্রিটিশ হাইকমিশনার সাক্ষাৎ করেছেন
Image

যুক্তরাজ্য ও বাংলাদেশের সহযোগিতার বিস্তৃত সুযোগ নিয়ে আলোচনা করতে তথ্য উপদেষ্টার সাথে ব্রিটিশ হাইকমিশনার সাক্ষাৎ করেছেন

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke) বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেছেন।

বৈঠকে মাহফুজ আলম হাইকমিশনারকে তাঁর অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন পরিকল্পনার বিষয়ে অবহিত করেন। তিনি বিশেষভাবে গণমাধ্যম খাতে সংস্কারের উদ্যোগ এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।

এছাড়াও, বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top