December 12, 2025

  • Home
  • All
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন করলো ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাইকমিশন
Image

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন করলো ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাইকমিশন

ঢাকার ভারতীয় হাইকমিশন এর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (IGCC) গত বৃহস্পতিবার (৮ মে, ২০২৫) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। ‘রবির ছায়া’ শিরোনামের এই আয়োজনে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীতের বর্ণাঢ্য পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি তাঁর বক্তব্যে কবিগুরুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, চিত্রশিল্প ও সংগীত সৃষ্টির মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মাঝে একটি অনন্য সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে উঠেছে। তাঁর সৃষ্টির গভীরতা ও বিস্তার আজও দুই দেশের মানুষের মনকে একসূত্রে বেঁধে রাখে।”

‘রবির ছায়া’ অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা বিভিন্ন পর্যায়ের রবীন্দ্রসংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

Related Posts

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করেছেন। এটিকে অভিবাসনের নতুন পথ হিসেবে দেখা হচ্ছে। তবে…

Dec 11, 2025
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৬। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই…

Dec 11, 2025
ইউসিএসআই–পিএইচপি অংশীদারিত্বে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে উঠবে আরও শক্তিশালী: মালয়েশিয়ার হাইকমিশনার

ইউসিএসআই–পিএইচপি অংশীদারিত্বে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে উঠবে আরও শক্তিশালী: মালয়েশিয়ার হাইকমিশনার

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং পিএইচপি মোটরস লিমিটেড—খ্যাতনামা পিএইচপি পরিবারের একটি অঙ্গ প্রতিষ্ঠান—এর মধ্যে একটি সমঝোতা স্মারক…

Dec 11, 2025
Scroll to Top