February 7, 2026

  • Home
  • All
  • রাজধানীর সামাজিক ও অভিজাত ক্লাব, উত্তরা ক্লাব লিমিটেডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Image

রাজধানীর সামাজিক ও অভিজাত ক্লাব, উত্তরা ক্লাব লিমিটেডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শুক্রবার বিকেলে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ন আয়োজনের মধ্য দিয়ে এ ইফতার মাহফিল ও ক্লাব সদস্যদের মিলন মেলার অনুষ্ঠিত হয়।

এসময় ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান বোর্ড সদস্য, সাবেক প্রেসিডেন্টগণ, ক্লাবের সিনিয়র মেম্বার, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, সাংবাদিক ও দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিকেল থেকে ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফয়সল তাহের ও বর্তমান বোর্ড সদস্যবৃন্দগন যথাক্রমে হাসান ইবনে গিয়াস শাদী, সালমান মাহমুদ, ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, মোশারফ হোসেন, মো:গোলাম মাওলা, এবিএম মনোয়ারুল ইসলাম ভূঁইয়া, ড. নান্নু মিয়া, ও মো: তৈমুর আজাদ অতিথিদের অভ্যর্থনা জানান। সহস্রাধিক অতিথিদের মিলন মেলায় কানায় কানায় ভরে উঠে ক্লাব প্রাঙ্গণটি।

কথা প্রসঙ্গে উত্তরা ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জনাব ফয়সল তাহের বলেন, সকলের আন্তরিক সহযোগিতা পেলে এভাবেই ক্লাবের নানা কর্মসূচিগুলো আড়ম্বরভাবে পালন করে যেতে চাই।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top