February 8, 2026

  • Home
  • All
  • রাবিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
Image

রাবিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে চলছে জুলাই বিপ্লবের আলোকচিত্র, স্মৃতিস্মারক, গ্রাফিতি ও পোস্টার প্রদর্শনী। ১৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। পরে দর্শকদের আগ্রহের প্রেক্ষিতে একদিন বাড়িয়ে এই প্রদর্শনী মঙ্গলবার ১৭ ডিসেম্বর পর্যন্ত চলে।

এসময় অন্যদের মধ্যে উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর তাঁরা প্রদর্শনী ঘুরে আলোকচিত্রগুলো দেখেন।

রাবি জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় চলমান এই প্রদর্শনীতে জুলাই বিপ্লবকালে রাজশাহী, ঢাকা ও অন্যত্র ধারণ করা দুই শতাধিক আলোকচিত্র, স্মৃতিস্মারক, গ্রাফিতি ও পোস্টার স্থান পেয়েছে।

Related Posts

নৌ-পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে চার জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষরিত

নৌ-পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে চার জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষরিত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের নৌ-পরিবহন সক্ষমতা জোরদার এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ‘Procurement of New 4 Vessels Project’ শীর্ষক…

Feb 8, 2026
ঢাকা-১১ উন্নয়নে কল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি নাহিদ ইসলামের

ঢাকা-১১ উন্নয়নে কল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী মোঃ নাহিদ ইসলামের বিশাল নির্বাচনী জনসভা বিপুল জনসমাগমের মধ্য দিয়ে…

Feb 8, 2026
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি চমৎকার ও ফলপ্রসূ বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি চমৎকার ও ফলপ্রসূ বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।…

Feb 8, 2026
Scroll to Top