March 9, 2026

  • Home
  • All
  • রাশিয়ান হাউস ঢাকায় আন্তর্জাতিক ‘ওয়ান রান’ ম্যারাথনের উদ্বোধন করেছে
Image

রাশিয়ান হাউস ঢাকায় আন্তর্জাতিক ‘ওয়ান রান’ ম্যারাথনের উদ্বোধন করেছে

রাশিয়ান হাউজ ইন ঢাকা আজ (২০ মে, ২০২৫) আয়োজন করে আন্তর্জাতিক ম্যারাথন “One Run”–এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ এই বৃহৎ ক্রীড়া আয়োজনে অংশ নিচ্ছে।

বিশ্বব্যাপী ২৫টি দেশের ২ লক্ষাধিক দৌড়বিদ অংশগ্রহণ করবেন ২৪ মে অনুষ্ঠিতব্য এই ম্যারাথনে। অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে সার্বিয়া, বাহরাইন, আর্মেনিয়া, মিশর, কিরগিজস্তান, পাকিস্তান, নেপাল, ক্যামেরুন, সংযুক্ত আরব আমিরাত, চীনসহ আরও অনেক দেশ।

বাংলাদেশ থেকে এবার প্রায় ১,০০০ রানার এই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর একাতেরিনা সেমেনোভা, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সাংবাদিক, ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দৌড়বিদরা।

Related Posts

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে রবিবার (৮ মার্চ, ২০২৬) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে…

Mar 8, 2026
বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 8, 2026
বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনই বিপর্যস্ত হয় না,…

Mar 8, 2026
Scroll to Top