March 14, 2026

  • Home
  • All
  • রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত
Image

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত হে. ই. ড. রুডিগার লট্‌জ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট রাষ্ট্রপতির কার্যালয়ে (বঙ্গভবন) আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছেন।

পরিচয়পত্র পেশের পর সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষ গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত লট্‌জ বলেন, “বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে; আমরা এই পথ একসাথে অগ্রসর হব।”

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top