March 29, 2026

  • Home
  • All
  • রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত, দেশ পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগানো হবে: তারেক রহমান
Image

রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত, দেশ পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগানো হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দলটি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি কার্যকর ও দায়িত্বশীল সরকার গঠন করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর বনানীতে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি সারা দেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশাকে সামনে রেখেই বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচনি ইশতেহার ও কর্মসূচি প্রণয়ন করেছে। পথসভায় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।

বনানীর সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বনানী এলাকা তার ও তার ভাইয়ের বেড়ে ওঠার স্থান এবং এখানেই তাদের জন্ম। তাদের পরিবার ও সন্তানদের জন্মও এই এলাকায় হয়েছে। ফলে এ এলাকার মানুষের সঙ্গে তাদের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, বরং গভীর পারিবারিক, মানসিক ও আত্মিক বন্ধনে আবদ্ধ।

তিনি আরও বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াও জীবনের দীর্ঘ সময় বনানী এলাকায় কাটিয়েছেন। এ কারণেই বনানীর মানুষের সঙ্গে তাদের সম্পর্ক আবেগ, বিশ্বাস ও আস্থার জায়গায় অত্যন্ত দৃঢ়।

তারেক রহমান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার গঠন করতে পারলে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts

পর্যটন ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপাল আলোচনা অনুষ্ঠিত

পর্যটন ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপাল আলোচনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা)-এর সাথে রবিবার (২৯ মার্চ, ২০২৬) মন্ত্রণালয়ে…

Mar 29, 2026
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা…

Mar 29, 2026
“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সন্ধ্যায় নেপালি সেনাবাহিনীর ২৬৩তম রেইজিং ডে যথাযোগ্য…

Mar 28, 2026
Scroll to Top