April 21, 2026

  • Home
  • All
  • রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ব্যক্তি, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি : আসিফ মাহমুদ 
Image

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ব্যক্তি, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি : আসিফ মাহমুদ 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শুধুমাত্র রাষ্ট্র সংস্কার নয় আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি। 

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৫) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সংস্কার’ শ্লোগান নিয়ে এবারের স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে। 

উপদেষ্টা আসিফ বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ সকল দিকে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আমি আশা করবো, আপনারা আরও মার্জিত ও ভদ্রোচিত বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন।’

তিনি বলেন, ‘জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য।  এ মূহুর্তে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আমি মনে করি, অন্তত পক্ষে সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাওয়া উচিত। এতে করে মানুষজন দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।’ 

উপদেষ্টা আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল থাবায় নষ্ট করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতির দীর্ঘ প্র্যাক্টিসের সাথে যুদ্ধ করে যাচ্ছে। একই সাথে প্রতিষ্ঠানগুলো কার্যকর ও জনসেবায় অগ্রগামী করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে।’ 

নতুন আঙ্গিকে স্থানীয় সরকার বিভাগ গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করার আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার তা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে স্থানীয় সরকারকে গড়ে তুলতে পারবো। আশাকরি বাংলাদেশের জনগণ এর দীর্ঘমেয়াদি সুফল ভোগ করবে।’   

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের জনগণের মধ্যে শঙ্কা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সেই পরিস্থিতি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনো উত্তরণ হয়নি। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাবো।’

সূত্রঃ বাসস।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top