March 5, 2026

  • Home
  • All
  • রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
Image

রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

রোহিঙ্গা ও বাংলাদেশের মানুষের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সহকারী (UNHCR) রাউফ মাজুর নেতৃত্বে ঢাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আয়োজিত একটি ব্রিফিংয়ে অংশ নেয় ইইউ। এই ব্রিফিংকে তারা ‘গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক’ হিসেবে উল্লেখ করেছে।

ইইউ কক্সবাজারে অনুষ্ঠিত স্টেকহোল্ডার ডায়ালগে-ও অংশ নেয় এবং জানিয়েছে, রোহিঙ্গাদের ক্ষমতায়ন ও প্রতিনিধিত্বমূলক কণ্ঠস্বর নিশ্চিত করা টেকসই সমাধানের পথে অন্যতম অগ্রাধিকার।

রাজনৈতিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইইউ রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা, উন্নয়ন খাতে অর্থায়ন ও মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করছে। এ ছাড়া সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও বহাল রেখেছে তারা।

তবে ইইউ স্পষ্টভাবে জানিয়েছে, এই সংকট এককভাবে সমাধান সম্ভব নয়—এটি এমন এক মানবিক বিপর্যয় যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ ও সমন্বিত পদক্ষেপ দাবি করে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top