March 10, 2026

  • Home
  • All
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪৫ বাংলাদেশি
Image

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪৫ বাংলাদেশি

লিবিয়ায় অবস্থানরত ৩৪৫ বাংলাদেশিকে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) দেশে ফিরিয়ে আনা হয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে দশটার মধ্যে বুরাক এয়ারের দুটি চার্টার্ড ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্রমন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রত্যাবাসিত বাংলাদেশীদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায়ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিল। তাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সম্ভাব্য সকলের সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশী নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।

Related Posts

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও…

Mar 10, 2026
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
Scroll to Top