December 10, 2025

  • Home
  • All
  • লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
Image

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি হতে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৫ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট, ২০২৫) সকাল ০৬:১৫ ঘটিকায় বুরাক এয়ারের ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করছিলেন।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সকলের সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথ খরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। 

লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসাথে কাজ করে যাচ্ছে।

Related Posts

আমচ্যাম আয়োজিত “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমচ্যাম আয়োজিত “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আমচ্যাম) মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ঢাকার শেরাটন হোটেলে “Powering Bangladesh Toward Energy…

Dec 10, 2025
বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর নিয়ে সেমিস্টারভিত্তিক বিজনেস রাউন্ডটেবিল আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস

বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর নিয়ে সেমিস্টারভিত্তিক বিজনেস রাউন্ডটেবিল আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস

মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) ঢাকায় অবস্থিত কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসে অনুষ্ঠিত হলো ‘বিজনেস রাউন্ডটেবিল (২০২৫ সালের দ্বিতীয়ার্ধ)’। দূতাবাসের কনফারেন্স…

Dec 10, 2025
ভারতে আটক ৩২ বাংলাদেশী ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

ভারতে আটক ৩২ বাংলাদেশী ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আটক মৎস্যজীবীদের পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বঙ্গোপসাগরে…

Dec 10, 2025
Scroll to Top